শনিবার (১৩ জানুয়ারি) পৌনে ১২টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নতুন মন্ত্রিসভার সদস্যরা।
এর আগে সকাল ৯টায় গোপালগঞ্জের উদ্দেশে ঢাকা থেকে সড়কপথে রওনা হয়েছিলেন ধানমন্ত্রী শেখ হাসিনা ও নতুন মন্ত্রিসভার সদস্যরা।
২ দিনের এই সফরে পরবর্তী কর্মসূচি অনুযায়ী বিকেলে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন শেখ হাসিনা। রাতে নিজ বাড়িতেই থাকবেন বঙ্গবন্ধুকন্যা। পরদিন রোববার সকালে কোটালীপাড়ায় যাবেন সরকারপ্রধান। সেখানে উপজেলা পরিষদ মাঠে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।