সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত খুঁজছেন আলোচিত ইউটিউবার হিরো আলম। কারণ ঢাকা-১৭ আসনে ২০২৩ সালের উপনির্বাচনের জোর করে ভোটে হারিয়েছেন বলে অভিযোগ করেছেন হিরো আলম। উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বী সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের প্রতিদ্বন্দ্বী ছিলেন এই কনটেন্ট ক্রিয়েটর। নির্বাচনে অংশ নেওয়ায় ভোটের দিন হিরো আলমকে পিটিয়েছিল দুর্বৃত্তরা
ওই দিনই হিরো আলম অভিযোগ করেছিলেন আরাফাতের সমর্থক আমাকে পিটিয়েছিলেন।
সেই প্রসঙ্গ তুলে হিরো আলম গণমাধ্যমকে বলেন, ‘আপনারা দেখেছেন আমি ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়েছিলাম। সেখানে প্রতিমন্ত্রী আরাফাতের নির্দেশে কিছু লোক আমাকে মেরে ফেলতে চেয়েছিল। দায়িত্বরত পুলিশও আমার পাশে দাঁড়ায়নি।
কোনো মতে বেঁচে ফিরেছিলাম। সেই বিচার আমি আজও পাইনি। এখন আমি আরাফাতকে খুঁজছি, তাকে পেলে ধরে মামলা করব। সে আমার জেতা আসন ছিনতাই করেছে।