আবারও দেশে নতুন করোন ১৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এখনো কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর
আজ মঙ্গলবার (২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় , নতুন করে ৪৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৩ দশমিক ৮০ শতাংশ। এখন পর্যন্ত করোনায় মৃত্যু ২৯ হাজার ৪৭৭ জন এবং শনাক্ত ২০ লাখ ৪৬ হাজার ৩৩০ জন।
এর আগে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। তারপর থেকে এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে ২৯ হাজার ৪৭৭ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ২০ লাখ ১৩ হাজার ৯৩৩ জন।