গত কাল রাতে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় থার্টি ফার্স্ট নাইট উদযাপনের আয়োজন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোরের মৃত্যু হয়েছে |
সুত্রে জানাযায়,থার্টি ফার্স্ট নাইটের আনন্দ আয়োজন করতে সাউন্ড বক্সে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মিরাজ।
নিহত মো. মিরাজ (১৭), গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা (বড়বাড়ী) গ্রামের মোবারক হোসেনের ছেলে।
কালীগঞ্জ থানার ওসি মোঃ মাহাতাব উদ্দিন জানান , রোববার রাত পৌনে ৮টার দিকে উপজেলার তুমলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা (বড়বাড়ী) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার উপ—পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন বলেন,তা বড় ভাইয়ের কাজ থেকে জানতে পারেন, বাড়ির পাশে থার্টি ফার্স্ট নাইটের আনন্দ আয়োজন করতে সাউন্ড বক্সে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে রোববার রাত পৌনে ৮টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হন মিরাজ। স্থানীয়দের সহযোগিতায় ছোট ভাই মোঃ মিরাজ রাত পৌনে ৯টার দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাত সোয়া ৯টার দিকে মিরাজকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।