গতকাল ৭ জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় দলের সভাপতি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশে দায়িত্বে থাকা রাশিয়ার রাষ্ট্রদূত ও ভারতের হাইকমিশনার।
আজ সোমবার সকালে গণভবনে শেখ হাসিনার সাথে দেখা করে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভিকেন্তিয়েভিচ মান্টিটাস্কি ও ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।
পরে চীনের অভিনন্দন পক্ষে নির্বাচনে জয় লাভ করায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ।
আজ সকালে গণভবনে শেখ হাসিনার সাথে দেখা করে এই অভিনন্দন বার্তা পৌঁছে দেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
পরে শেখ হাসিনার সাথে আলোচনার সময় রাষ্ট্রদূত মি. ওয়েন শেখ হাসিনাকে আশ্বাস দেন যে বাংলাদেশের আধুনিকায়নের ক্ষেত্রে চীন সবসময় সবচেয়ে বিশ্বস্ত সহযোগী ও বাংলাদেশের নির্ভরযেগ্য বন্ধু হিসেবে ভূমিকা রাখবে।