আগামী (৩০ জানুয়ারি)দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ঐ দিন সারা দেশে কালো পতাকা মিছিল করবে বিএনপি। নির্বাচনকালীন সরকার পুনঃপ্রবর্তন ও নতুন নির্বাচনের দাবিতে কর্মসূচি করবে দলটি।
আজ শনিবার (২৭জানুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে কালো পতাকা মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এ কর্মসূচির ঘোষণা করেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
এময় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন এবং নতুন নির্বাচনের দাবিতে আগামী ৩০ জানুয়ারি দেশের মহানগর, উপজেলা, থানা, পৌরসভাসহ সকল ইউনিটে কালো পতাকা মিছিল করবে বিএনপি।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিএনপির এ সমাবেশে আরো বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, বিএনপি নেতা নিতাই রায় চৌধুরী, মোহাম্মদ শাজাহান, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ। এর পরই কালো পতাকা মিছিল শুরু হয়।
সমাবেস শেষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চড়া দাম হ্রাস, কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি এবং ‘অবৈধ সংসদ বাতিল’-এর দাবিতে নয়াপল্টন থেকে এই মিছিল শুরু হয়। মিছিলটি কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে জোনাকি সিনেমা হল হয়ে ফকিরাপুল মোড় ঘুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ করে।