প্রার্থিতা নিয়ে পর্যায়ক্রমে আপিল শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
১০ ডিসেম্বর রবিবার দুপুর পর্যন্ত ৩৫ জন প্রার্থী তাদের মনোয়ন ফিরে পেয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এ পর্যন্ত ৫৭টি আপিল নিষ্পত্তি হয়েছে, ১৮টি না মঞ্জুর হয়েছে, ৩৫টি মঞ্জুর হয়েছে, এবং ৪ টির সিদ্ধান্ত পরে হবে।
৫ ডিসেম্বর থেকে আপিল আবেদন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৫৬১টি জমা পড়েছে।
প্রথম দিন ৪২, দ্বিতীয় দিন ১৪১, তৃতীয় দিন ১৫৫, চতুর্থ দিন ৯৩ জন এবং শনিবার ১৩০ জন আপিল আবেদন করেন। এসব আপিল আবেদনের মধ্যে ৩২টি আবেদন পড়েছে বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে।
অনেকে প্রার্থিতা ফিরে পেয়ে নির্বাচন কমিশন মাঠে স্লোগান দেন এবং উচ্ছ্বাস প্রকাশ করেন।