আজ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল করা হবে
আজ রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বছর অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ ও পরিসংখ্যান হস্তান্তর অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন সকাল ১০ টায়। এর পরে ১১ টায় থেকে ওয়েব সাইড ,এস এম এস এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে ফলাফল প্রকাশিত হবে।
এসএসসির ফলাফল কীভাবে পাবে শিক্ষার্থীরা, দেখুন নিয়ম
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল ১২ মে প্রকাশ করা হবে। বেলা ১১টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে ফলাফল প্রকাশিত হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের এক চিঠিতে বলা হয়েছে, ১২ মে বেলা ১১টার পরে এসএসসি পরীক্ষা ২০২৪-এর ফলাফল শিট ডাউনলোড করা যাবে। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের www.educationboardresults.gov.bd Result কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) এন্ট্রির মাধ্যমে ফলাফল ডাউনলোড করা যাবে।