ক্রিকেটাররা ভালো করলে যেমন প্রশংসা পান, খারাপ করলে তেমনি সমালোচনাও শুনতে হয় তবে মাঝে মাঝে সমালোচনার সীমা পেরিয়ে যায়। অনেকেই সমালোচনা করতে গিয়ে ক্রিকেটারদের ব্যক্তিগতভাবে আক্রমণ করে বসেন। এখন থেকে আর এটা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপ
মঙ্গলবার (২জুলাই) বোর্ড পরিচালকদের নির্ধারিত সভা ছিল বিসিবির । সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দল হারলে সমালোচনা হবে, দর্শকরা রাগ করবে ঠিক আছে, কিন্ত ক্রিকেটারদের ব্যক্তিগত ভাবে আক্রমন এখন থেকে আর মেনে নেয়া হবেনা। এই ব্যাপারে আজ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’