কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে বুধবার বাংলাদেশে সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৯জুন)বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলন থেকে‘বাংলা ব্লকেড’ নামে এই কর্মসূচি পালনে সারাদেশের শিক্ষার্থীদেরকে আহ্বান জানানো হয়
বুধবার সকাল ১০টা থেকে ঢাকাসহ সারাদেশে সড়ক-মহাসড়কের গুরুত্ব পয়েন্ট অবরোধ করে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করার করবে বলে জানায় তারা আন্দোলনকারীরা।
বৈষম্য-বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে বলেছেন,‘নিজ উদ্যোগে শিক্ষার্থীরা এই আন্দোলনে নামেনি। এই ইস্যুতে সরকার নিশ্চুপ থাকার কারণে এই ধরনের কর্মসূচি দিতে বাধ্য হয়েছে আন্দোলনকারীরা।’
কোটাবিরোধী আন্দোলনকারীদের সমাবেশের কারণে রোববার ও সোমবার ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায়, এমনকি মহাসড়কেও ব্যাপক যানজট তৈরি হয়।
এ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা সাধারণ মানুষের ভোগান্তি করতে চাই না। এই ভোগান্তির দায় সরকারকে নিতে হবে। সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস পাইনি বলেই আমাদের এই আন্দোলন।’
কোটাবিরোধী আন্দোলন ঘিরে এই প্রথমবারের মতো দেশব্যাপী অবরোধের কর্মসূচি দিলেন আন্দোলনকারীরা।২০১৮ সালে কোটাবিরোধী আন্দোলনের সময় বিভিন্ন সড়ক অবরোধ করা হলেও সেটি ছিল মূলত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আশপাশের এলাকাজুড়ে। ওই সময় দেশব্যাপী এ ধরনের কোনো কর্মসূচি দেয়া হয়নি।
প্রসঙ্গত,কোটা বাতিলে সরকারের পরিপত্র স্থগিত করে আদালতের রায়ের বিরুদ্ধে গত ২ জুলাই থেকে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। ৭ জুলাই থেকে তারা বিভিন্ন সড়ক অবরোধের ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছেন। মঙ্গলবার তারা ‘বাংলা ব্লকেড’ বন্ধ রেখে ‘গণসংযোগ’ কর্মসূচি পালন করেন।
নাহিদ ইসলাম বলেন, বুধবার সকাল ১০টা থেকে সূর্যাস্ত সন্ধ্যা পর্যন্ত সারাদেশে এ কর্মসূচি চলবে। সড়কপথ ও রেলপথ বাংলা ব্লকেডের আওতাভুক্ত থাকবে।