জেলা প্রতিনিধি, লিমন আলী: কেন্দ্রীয় কর্মসূচির আলোকে সারাদেশ ব্যাপী ছাত্র-নাগরিক মতবিনিময় সভা করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মায়কের প্রতিনিধি টিম তারই অংশ হিসেবে সিরাজগঞ্জে ছাত্র- নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সোমবার (৯সেপ্টেম্বর) সিরাজগঞ্জ ভাষানী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র – নাগরিক মতবিনিময় সভা।
সকাল ১১ টা সময় সিরাজগঞ্জ ভাষানী মিলনায়তন ছাত্র আন্দোলনের আহত শিক্ষার্থী এবং আহতদের পরিবারের সাথে দেখা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মায়করা। এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মায়ক মাহিন সরকার আহত শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং চিকিৎসার সকল ধরনের সহযোগিতা দেওয়া হবে বলে জানান এই সম্মায়ক। তারপর ছাত্র _নাগরিকদের সাথে আগামী বাংলাদেশ কেমন হবে সেই বিষয়ে আলোচনা এবং প্রশ্ন উত্তরের পর্বের আয়োজন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মায়করা।
এর পর বিকেল ৩ টায় সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ মাঠ প্রাঙ্গন অনুষ্ঠিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মত বিনিময় সভায় যোগদেন কেন্দ্রীয় সমন্বয়করা ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সম্মায়ক মাহিন সরকার বলেন,এই দেশ আমাদের তাই আমাদের দেশকে আমাদেরই সংস্কার করতে হবে। বিগত ১৫ বছরে ফ্যাসিবাদী সরকারের কারণে দেশের ভিতরে কিছু নেই বলে জানান কেন্দ্রীয় সম্মায়ক মাহিন সরকার। তিনি আরো বলেন ১৫ বছরের ফ্যাসিবাদী সরকার দেশের অবস্থা খারাপ করে ফেলেছে এই দেশ নতুন করে সংস্কার করতে আমাদের কিছু দিন সময় লাগবে। ১৫ বছরের ধংস হওয়া দেশ ১ মাসে সংস্কার সম্ভব নয়। তাই আমাদের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস কে কিছু দিন সময় দেন সব কিছু ঠিক হবে। আমরা উপদেষ্টাদের সাথে কথা বলে অতি তাড়াতাড়ি দেশ সংস্কার করা হবে এবং আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আর কাউকে কোন চাঁদাবাজি টেন্ডারবাজি করতে দেওয়া হবে না।
এ সময় আরো কক্তব্য দেন, সেন্ট্রাল সমন্বয়ক,মোঃ মাহিন ,মোঃ সাইফুল ইসলাম ,মোঃ আসাদ (বিউপি), মোঃ ফাতিন ইসলাম (এনএসইউ)সেন্ট্রাল- সহ-সমন্বয়ক, মোছাঃ কানিজ, মোঃ স্বাধীন (বুয়েট), মোঃ ফয়সাল, ( ঢাবি) মোঃ মেহেদী মোঃ ইমন (সোহরাওয়ার্দি কলেজ)মোঃ রাকিব শ্রী ঐশিক মণ্ডল প্রমুখ।