আজ সোমবার (১৮ ডিসেম্বর) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে । এদিন থেকেই ভোটের মাঠে প্রচারে নামবেন প্রার্থীরা। প্রতীক বরাদ্দের থেকেই আগেই প্রার্থীরা প্রচারের কৌশল নিয়ে নিয়মিত বৈঠক আর সামাজিক যোগাযোগমাধ্যমে সরব রয়েছেন।
তবে আজ সোমবার থেকে তারা নির্বাচনী প্রতীক নিয়ে ভোটারদের কাছে যাবেন। আনুষ্ঠানিকভাবে ভোট চাওয়া শুরু করবেন। ঘোষিত তপশিল অনুযায়ী, নির্বাচনী প্রচার ১৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ৭ জানুয়ারি নির্বাচনের ভোটগ্রহণ।