গাইবান্ধা প্রতিনিধি: শাহিন মিয়া
গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলার ধোপাডাংঙ্গা ইউনিয়নের নতুন বাজার এলাকায় ভেকির মোড়ে বজ্রপাতে ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের নতুন বাজার ভেকির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো: জাহাঙ্গীর আলম সুজা মিয়ার ছেলে ফুয়াদ মিয়া, ছোটন মিয়ার ছেলে রাফি মিয়া, এবং নবীর হোসেনের ছেলে মিজানুর রহমান,
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বিকেল সাড়ে তিনটার দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় তারা বাড়ির পাশের একটি রাস্তায় অবস্থান করছিলেন। হঠাৎ আকস্মিক বজ্রপাত তাদের ওপর আঘাত হানলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। একই সময়ে কাছাকাছি থাকা একটি গরুও মারা যায়। আহত শামীম মিয়াকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, একই গ্রামের তিনজনের এমন আকস্মিক ও করুণ মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোকাহত পরিবারগুলোর আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোখলেছুর রহমান মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। আকস্মিক বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছেন। আহত ব্যক্তি চিকিৎসাধীন।’