মিরপুর টেস্টে শুরুর দিন থেকেই ছিল স্পিনারদের দাপট। চতুর্থ দিনে এসে সেটা আরও বেশি স্পষ্ট হয়েছে।
৪র্থ দিনে বাংলাদেশ প্রত্যাশিত রানটা পেয়ে গিয়েছে তা কিন্তু একদমই না। সবকটি উইকেট হারিয়ে করেছে ১৪৪ রান। ঢাকা টেস্ট জিততে কিউইদের লক্ষ্য ১৩৭।
পিচের অবস্থা আর টাইগার স্পিনারদের সুবাদে এতে খানিক আশা নিশ্চিতভাবেই দেখতে চাইবেন টাইগার ভক্তরা।
অবশ্য এরপরেও কিছুটা আক্ষেপ থাকা মোটেই অস্বাভাবিক না।পিচের অবস্থা আর টাইগার স্পিনারদের সুবাদে এতে খানিক আশা নিশ্চিতভাবেই দেখতে চাইবেন টাইগার ভক্তরা। অবশ্য এরপরেও কিছুটা আক্ষেপ থাকা মোটেই অস্বাভাবিক না। মিরপুরের পিচ, দুই কিউই পেসারের দক্ষতা আর সেইসঙ্গে বাংলাদেশি ব্যাটারদের ক্রমাগত ভুল, তিনে মিলে ২য় ইনিংসে বলতে গেলে ভরাডুবিই হয়েছে স্বাগতিকদের।