রবিবার (১০ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জামায়াতে ইসলামের নিবন্ধন পূর্ণবহাল,ফরমায়েশি তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, আমিরে জামাত ডক্টর শফিকুল ইসলাম মাসুদসহ সকল রাজবন্দী ও ওলামায়ে কেরামের মুক্তির দাবিতে মানববন্ধন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জে জেলা শাখা।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে জেলা আমির অধ্যাপক শাহিনুর আলম বলেন,, আমিরে জামাত ডাঃশফিকুর রহমান , সিরাজগঞ্জ কৃতিসন্তান মাওঃ রফিকুল ইসলাম খানসহ জামায়াত নেতাদের মিথ্যা মামলায় যে ফরমায়েশি রায় দেওয়ার পায়তারা চলছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জামায়াত নেতাদের গুপ্ত হত্যা বন্ধ করা ও গুমকৃত ভাইদেরকে ফিরিয়ে দেওযার দাবি জানান।
তিনি আরো বলেন, ৭ তারিখের প্রহসেনে নির্বাচন হতে দেওয়া হবে না।
জেলা আমির আরও বলেন, প্রধানমন্ত্রী আগেই বলেছেন মার্চ মাসে দুর্ভিক্ষ আসবে সেটা আমরাও বুঝতে পারছি কারণ দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে,রিচার্জ ধ্বংস করে দেশের দুর্দশা টেনে এনেছে সরকার।
এর থেকে দেশকে বাঁচতে অবিলম্বে তফসিল বাতিল করে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা করে নির্বাচনের বিকল্প নাই।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি তরিকুল ইসলাম, জেলা শাখা সভাপতি, জামাত ইসলামের পৌর আমির সহ জামাত-শিবিরের নেতা কর্মীরা