সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ২য় আপিল শুনানি চলছে নির্বাচন কমিশনে (ইসি) রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও চার কমিশনার আপিল শুনানি করছেন। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
গতকাল (১০ ডিসেম্বর) রোববার থেকে শুরু হয়েছে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানির ৯৪ জনের মধ্যে প্রার্থিতা ফেরত পেয়েছেন ৫৬ জনের,নামঞ্জুর হয়েছে ৩২ জনের,অপেক্ষায় আছে 6 জনের ।আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত নির্বাচন কমিশন আপিল শুনে সিদ্ধান্ত দেবে।এর পরে যারা প্রার্থীতা ফেরত না পাবেন তারা উচ্চ আদালতে যাওয়ার সুযোগ পাবেন।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর।১৭ তারিখের পরে বোঝা যাবে চুরান্ত প্রার্থীর সংখা। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর আর তার তিন সপ্তাহ পর ৭ জানুয়ারি হবে ভোটগ্রহণ।