আগামীকাল সোমবার(১২আগস্ট) থেকে ট্রেন চলাচল শুরু করবে বাংলাদেশ রেলওয়ে।
এদিন পণ্যবাহী ট্রেন চলাচল করবে এবংমঙ্গলবার থেকে চালানো হবে লোকাল, মেইল ও কমিউটার ট্রেন। আর বৃহস্পতিবার থেকে আন্তঃনগর ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে।
রোববার বিকালে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, রেল যোগাযোগকে মোট যোগাযোগের ৭০-৯০ শতাংশে উন্নীত করতে হবে। প্রতিটি জেলাকে রেল যোগাযোগের আওতায় আনতে হবে। প্রতি ২০-৩০ মিনিট পর পর প্রতিটি জেলা থেকে লোকাল ট্রেন চালু করতে হবে। প্রতি জেলা থেকে দৈনিক কমপক্ষে ৪-৫ টি সরাসরি (বিরতিহীন) ট্রেন চালু করতে হবে