জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার এক জাতীয় প্রত্রিকার ম্বাক্ষাতকারে বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াচ্ছে জাকের পার্টি। দুই শতাধিক আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিচ্ছেন দলটির মনোনীত প্রার্থীরা।। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। বিকেল ৪টার মধ্যে বৈধ প্রার্থীরা রিটার্নিং কার্যালয়ে হাজির হয়ে অথবা বার্তাবাহকের মাধ্যমে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। আর আগামীকাল সোমবার (১৮ ডিসেম্বর) প্রার্থীদের প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন (ইসি)। এদিন থেকেই নির্বাচনের প্রচার-প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।