মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে নগরীর ধোপাদিঘীর পাড় এলাকায় নিজের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে বলেন, বিএনপি হচ্ছে নালিশ পার্টি । নির্বাচনে না এসে বিএনপি রাজনৈতিকভাবে বড় ভুল করেছে। । তারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার রাজনীতি করে।
মোমেন বলেন, সরকার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে বদ্ধপরিকর। সিলেট-১ আসনের নির্বাচনের দিকে বিদেশিরাও তাকিয়ে আছে। এমন পরিস্থিতিতে তিনি নির্বাচনে সর্বোচ্চসংখ্যক ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান।
এর আগে, সিলেট রেজিস্ট্রারি মাঠ থেকে নৌকার প্রচার ও মিছিলের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী।