গেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল পৌনে ১০টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌঁছান।
সূত্রে জানা যায়,সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, শেখ সালাহ উদ্দিন ও শেখ তন্ময় কে সাথে নিয়ে কোটালীপাড়ার স্থানীয় সিনিয়র আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। ।
৭ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে দুই দিনের ব্যক্তিগত সফরে টুঙ্গিপাড়ায় গেছেন প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছে তিনি টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর সন্ধ্যায় তিনি নিজ বাসভবনে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।