আজ শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন (ইসি) চত্বরে আপিল কার্যক্রমের চতুর্থ দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পেতে যারা আপিল করছেন, তারা শতভাগ ন্যায়বিচার পাবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন-ইসি
ছোটখাটো ভুলত্রুটি সমাধান করে প্রার্থিতা ফেরত পাওয়ার আবেদন করলে ইসি তা বিবেচনা করবে কি না ?
প্রশ্নের জবাবে অশোক কুমার দেবনাথ বলেন, সেটা কমিশন বিবেচনা করবে, অ্যাডভান্স তো বলতে পারি না। কমিশন অবশ্যই ন্যায়বিচার করে তাদের আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
তিনি আরও বলেন, মনোনয়নপত্র বৈধতা চ্যালেঞ্জ করে কতগুলো আপিল হয়েছে- সেগুলোর বিরুদ্ধে যদি প্রমাণ পান, তাহলে যেগুলো বাতিল করবেন কারণ আইনে বর্ণিত আছে, এবার আরপিও সংশোধন হয়েছে। আগে ছিল রিটার্নিং অফিসারের রিজেকশনের বিরুদ্ধে আপিল। আরপিওতে আছে, শুধু রিটার্নিং অফিসারের রিজেকশন না, রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে। সেটা অ্যাকসেপ্টেন্সের বিরুদ্ধেও আপিল হবে, রিজেকশনের বিরুদ্ধে আপিল হবে। যেহেতু আইনে আছে, কমিশন যথাযথ সিদ্ধান্ত নেবে।