বৃহস্পতিবার(৭ ডিসেম্বর সন্ধ্যার পর দুই দফায় নোয়াখলীর কম্পনিগঞ্জ চর হাজারী ইউনিয়নে ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে বিএনপির চার নেতার হামলা চালায় দূর্বিত্তরা
হামলার সময় দূর্বিত্তরা ককটেল বিস্ফোরণ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে,
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাহাব উদ্দিনের ৭০ বছর বয়সী মাসহ পরিবারের নারী ও শিশুদের মারধর করে। হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। তারা
স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ছয়টার দিকে কোম্পানীগঞ্জের আলোচিত হেলমেট বাহিনীর ১৫-২০ জন সদস্য স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীদের সঙ্গে নিয়ে সাহাব উদ্দিনের বাড়িতে হামলা চালান। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এতে এলাকার মানুষজন ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন।
প্রথম দফায় হামলার ঘণ্টাখানেকের মাথায় তারা দ্বিতীয় দফায় ওই বাড়িতে হামলা চালায়। তখন বিএনপির নেতা সাহাব উদ্দিনের বসতঘরে ঢুকে পরিবারের সদস্যদের এলোপাতাড়ি মারধর এবং আসবাবসহ অন্যান্য জিনিস ভাঙচুর ও তছনছ করে।
এ সময় তারা সাহাবের ৭০ বছর বয়সী মা ফুলজান বিবি, ভাতিজি হুমায়রা আক্তার (১০), ছোট ভাইয়ের স্ত্রী নারগিস সুলতানা (৪০), ভাতিজা ওমর আলী (২০) পাঁচজনকে মারধর করে।
বিএনপি নেতা সাহাব উদ্দিন সাংবাদিকদের বলেন, হেলমেট বাহিনীর সদস্যরা তার বাড়িতে দুই দফায় হামলা-ভাঙচুর চালিয়েছে। তার বৃদ্ধ মাসহ পরিবারের পাঁচ সদস্যকে পিটিয়ে আহত করেছে। হামলার সময় তিনি বাড়িতে ছিলেন না।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী সাংবাদিকদের বলেন, চর হাজারীতে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলা-ভাঙচুরের খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়েছি। পুলিশ এলাকায় গিয়ে হামলা-ভাঙচুরের প্রাথমিক সত্যতা পেয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা লিখিত অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।
উপজেলা বিএনপির সদস্যসচিব মাহমুদুর রহমান সাংবাদিকদের বলেন, বসুরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জার নিয়ন্ত্রিত কিছু হেলমেট পরিহিত লোক সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ধারাবাহিকভাবে তার বাড়িসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়ি বাড়ি হামলা-ভাঙচুর চালাচ্ছে।